সময়ের ছন্দপতনে একেকজন একেক পথে স্মৃতির পাতা খুলে দেখি ছিলাম মোরা একই সাথে কত আনন্দ, ফুর্তি, ভালো কাজ করেছি মনের আনন্দে কত সময় একসাথে ঘুরেছি। পড়াশুনা, ক্রিকেট, ফুটবল খেলেছি একসাথে মনের কোনে কত স্মৃতিই না জমে আছে। অফিসের কাজে বন্ধুরা সকলে ব্যস্ত থাকে কথা হয় মুঠো ফোনে সময়ের ফাঁকে। সময়ের স্রোতে জীবনের ছকে মানুষের মন বাধা পড়েছে। ভালোবাসা ভালোলাগা দিন গুলোতে এক সাথে সবাই ছিলাম মেতে। সময়ের ছন্দপতনে আবার মিলবো মোরা কোন এক উজ্জ্বল প্রভাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।